পুর নির্বাচনের আগে বিদেশী মদ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ডালখোলায়

স্বরূপ দত্ত, আমাদের ভারত, ২০ ফেব্রুয়ারি: পুর নির্বাচনের আগে বিদেশী মদ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো ডালখোলা পুর এলাকায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড থেকে প্রায় ২৫ কার্টুন বিদেশি মদ আটক করে ডালখোলা থানার পুলিশ। এই ঘটনায় একটি ছোট গাড়ি আটক করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ডালখোলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মদের বাজার মূল্য আনুমানিক প্রায় ৩০ হাজার টাকা। পুরভোটের ঠিক আগে এই বিপুল পরিমাণ জাল মদ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *