মেদিনীপুর পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ বামেদের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরেই মেদিনীপুর পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ করলো বামফ্রন্ট। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের কৃষক ভবনে সিপিআইএমের জেলা সম্পাদক তরুণ রায় প্রার্থী তালিকা ঘোষণা করেন। মেদিনীপুর শহরের ২৫ টি ওয়ার্ডের মধ্যে ৩ টি ওয়ার্ডে সিপিআই, ১২ টি  ওয়ার্ডে সিপিআইএম প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করবেন। বাকি ১০টি আসনে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে সমর্থনের জন্য খালি রাখা হয়েছে। আসনগুলোতে নির্দল বা কংগ্রেসকে সমর্থন করতে পারে বামফ্রন্ট। বামফ্রন্টের শরিক দলগুলিকে নিয়েই আলোচনার মাধ্যমে সাংবাদিক বৈঠক করেন জেলা ও শহরের বামফ্রন্ট নেতৃত্ব। 

সম্পাদক তরুণ রায় জানান, আরএসপি ও ফরওয়ার্ড ব্লক কোনো প্রার্থী দিচ্ছে না। প্রার্থী তালিকাতে একজন প্রাক্তন কাউন্সিলার বাদে সবাই এবার নতুন প্রার্থী। বেশ কয়েকজন রেড ভলান্টিয়ার্সও রয়েছেন। জেলা বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রার্থীদের প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *