আমাদের ভারত, নদিয়া, ৩ ফেব্রুয়ারি: নির্বাচনের দিন ঠিক হবার ১ ঘন্টার মধ্যেই নবদ্বীপে নির্বাচনী ইস্তাহার প্রকাশ বামফন্টের। সঙ্গে প্রার্থী তালিকায় ঘোষণা হওয়া ১ জনের নাম বাদ দেওয়া হল। নবদ্বীপের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যাপারে ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। নবদ্বীপে মোট ২৪ টি ওয়ার্ডের মধ্যে ১৮ টির প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফন্ট। বাকি ৬ টি ওয়ার্ড ছেড়ে দেওয়া হয় বামফন্ট সমর্থিতদের জন্যে। ইস্তেহার প্রকাশের সময় নবদ্বীপে বেআইনিভাবে বিভিন্ন পুকুর ভরাট করা এবং তোলাবাজির বিরুদ্ধে সুর চড়ান সিপিএমের নদিয়া জেলার সম্পাদক সুমিত বিশ্বাস।

