জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ১২ মে:
মঙ্গলবার সন্ধ্যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন শালবনী পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ লক্ষ্মীকান্ত ঘোষ। তিনি শালবনী ব্লক তৃণমূলের সহ সভাপতিও ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ শালবনী ব্লকের জলহরির কাছে বাইক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার পর মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার পিজি’তে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন দলীয় নেতৃত্ব। কলকাতায় যাওয়ার পথে গভীর রাতে মৃত্যু হয় তৃণমূল কংগ্রেসের এই প্রবীণ নেতার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর।

