আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ মে:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণের পরই করোনো যুদ্ধে শামিল হয়েছেন। বিভিন্ন ক্লাব ও পুজো কমিটিকে করোনায় আক্রান্ত পরিবারের পাশে থাকার জন্য এবং সচেতনতা মূলক প্রচার কর্মসূচিতে নামার আবেদন করেছেন। সেই আবেদনে সাড়া দিয়ে ঝাড়গ্রাম মহকুমা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে করোনা সচেতনতা মূলক প্রচার অনুষ্ঠানে শামিল হল ঝাড়গ্রাম শহরের একাধিক ক্লাব। এই সব ক্লাবের সদস্যদের নিয়ে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়, শিব মন্দির, ওভারব্রিজ সংলগ্ন এলাকা, কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় প্রচার করা হলো। মাস্ক পড়া এবং সরকারি নির্দেশিকা মেনে দোকান বাজার খোলার জন্য আহ্বান জানান হয়।


