জে মাহাতো, মেদিনীপুর, ১২ মে:
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর তৃতীয়বারের বিধায়ক শ্রীকান্ত মাহাতো জায়গা করে নিয়েছেন মন্ত্রিসভাতে। প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক হয়ে জঙ্গলমহলের দ্বায়িত্ব সামলে চলেছেন শ্রীকান্তl এবার শুধু নিজের বিধানসভা নয়, তাঁকে রাজ্যের দ্বায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ করবেন তিনি।
রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পেলেন শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো। যদিও শ্রীকান্তবাবু বলেন, মন্ত্রিত্ব বড় কথা নয় দিদির উন্নয়নকেই ভরসা করে মানুষ পুনরায় ক্ষমতায় এনেছে। দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হয়ে কাজ করেছি এবং আগামীদিনেও করব। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো করোনা পরিস্থিতির সাথে লড়াই করে সাধারণ মানুষের পাশে থাকব এবং আশা রাখবো বেকারের কর্মসংস্থান হবেই এবং মমতা ব্যানার্জির তৃতীয়বারের সরকারে রাজ্যের মানুষ আরও উপকৃত হবেন। শালবনী বিধানসভার সাধারণ মানুষ থেকে শিক্ষিত বেকার যুবকরাও কৃতজ্ঞ বিধায়ক শ্রীকান্ত মাহাতো থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি, তারা বলেন যে উন্নয়ন যথেষ্ট হয়েছে জঙ্গলমহলের যে কাজ বাকি আছে আস্তে আস্তে হবে এবং কর্মসংস্থান বাড়বে বলেও যথেষ্ট আশাবাদী।

