কলকাতা টিভির মালিককে গ্রেফতারের দাবি আইনজীবীর

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি: কলকাতা টিভির মালিককে গ্রেফতারের দাবি উঠল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি ফেসবুকে এই দাবি জানান। এক ঘন্টায় ১১০টি লাইক পেয়েছে এই পোস্ট।

সব্যসাচীবাবু এ দিন দুপুরে লিখেছেন, “কলকাতা টিভির মালিককে গ্রেফতার করতে হবে। উনি সাক্ষ্য লোপাট করা ও সাক্ষীকে প্রভাবিত করতে গিয়েছিলেন। উনি বাইরে থাকলে আনিশ হত্যার তদন্ত প্রভাবিত হতে পারে।”

এ ছাড়াও কৌস্তভ রায়ের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে প্রচারিত হচ্ছে আনিসকান্ডে তাঁর বিরুদ্ধে অভিযোগ। তাতে লেখা, “ইনি কলকাতা টিভি চ‍্যানেলের মালিক, নাম কৌস্তুভ।
প্রশ্ন (১)- আনিস খুনের পর এই বেসরকারি টিভি কম্পানির মালিক, আনিসের বাড়িতে গিয়ে সরকারি চাকরির প্রস্তাব দেওয়ার অধিকার পেল কি করে?
প্রশ্ন (২)- কৌস্তুভকে কে পাঠিয়েছে আনিস খানের বাড়িতে ?
প্রশ্ন (৩)- কেস না লড়ার কথা, কৌস্তুভ বললেন কার অঙ্গুলি হেলনে?
প্রশ্ন (৪)- পুলিশ কেন কৌস্তুভকে জিজ্ঞাসাবাদ করছে না?
প্রশ্ন (৫)- কৌস্তুভ বা অন‍্য কেউ কি জানেন, কে খুন করেছেন, তাই এ কেস চাপা দিতে প্রলোভনের টোপ দিতে গেলেন আনিসের বাড়িতে?
প্রশ্ন-(৬) আনিস দীর্ঘদিন আগে জানিয়েছিলেন প্রশাসনকে যে, তার বা তার পরিবারের লোকের প্রাণ সংশয় ঘটতে পারে, তারপরও কেন প্রশাসন চুপ ছিল?
পশ্ন-(৭)- যারা আনিসের রক্তদান শিবিরে বাধা দিয়েছিল এবং বন্ধ করার হুমকি দিয়েছিল তাদের কজনকে গ্রেফতার করা বা জিজ্ঞাসাবাদ করার জন‍্য থানা ডেকেছে?
প্রশ্ন (৮)- খুন হওয়ার পর পুলিশ একদিন সময় নিল কেন আনিসের বাড়িতে যেতে বা তদন্ত করতে?
প্রশ্ন(৯)- ফরেনসিক তদন্তের জন‍্য নমুনা সংগ্রহ করতে দেরী করল কার নির্দেশে?

উত্তর দিক প্রশাসন। বাংলা উত্তর চায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *