প্রয়াত সাংবাদিক সোমা মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ

আমাদের ভারত, ১৮ আগস্ট: সাংবাদিক সোমা মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেলেন। বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যতে ভুগছিলেন। বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি।

শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “স্টেটসম্যান এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য সোমা মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা জানতে পেরে আমি দুঃখিত। আমি তাঁর পরিবারের সদস্য এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”

সাউথ পয়েন্ট স্কুল (১৯৭৮) ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের (১৯৮৫) ছিলেন সোমা। কলকাতা প্রেস ক্লাবে কিছুদিন পরিচালন মণ্ডলীর সদস্য ছিলেন। রেখে গেলেন একমাত্র মেয়ে শ্রেয়া, বহু পরিচিত আর সহকর্মীদের।

একটি ইংরেজি দৈনিকের রেসিডেন্ট এডিটর তরুণ গোস্বামী জানিয়েছেন, আমার দীর্ঘদিনের সহকর্মী সোমা নব্বইয়ের দশকের শেষের দিকে ‘দি স্টেটসম্যান’ এ রিপোর্টিংয়ে যোগ দেন। ‘দি স্টেটসম্যান রুরাল রিপোর্টিং’য়ে পুরস্কার পান। একসময় সোমা পুলিশের খবর করতেন। তখন কলকাতা পুলিশে ৩৬ টা থানা ছিল। সোমা প্রতিটি থানার অফিসার ইন ইনচার্জকে চিনতেন। পরে মহাকরণের খবর করত, সেখানেও অনেককে চিনতেন। খুব পরিশ্রমী সাংবাদিক ছিলেন। যখন সোমা কাজ করতে শুরু করেন তখন মোবাইল ফোন ছিল না, সাংবাদিকদের হোয়াটঅ্যাপ গ্রুপ ছিল না, রিপোর্টারকে হাজির হতে হত সোর্সের কাছে। পরিশ্রমী বলে সোমা পৌঁছে যেতেন এবং খবর নিয়ে আসতেন। আজ ছোট ছোট বহু স্মৃতি মনে পরে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *