হুমগড়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে গোয়ালতোড় থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, হুমগড়ের বাসিন্দা সঞ্জয় গুয়েনের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

একটি সূত্র থেকে পুরুষের কাছে খবর আছ ওই ব্যক্তি বেআইনিভাবে বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুদ রেখেছে। এরপরেই শুক্রবার সকালে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় গুয়েনকে। এলাকায় আরও কোনো অবৈধ জিনিস মজুত আছে কি না খতিয়ে দেখছে গোয়ালতোড় থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *