জঙ্গলমহলে কৃষকদের উন্নয়নে নাবার্ডের উদ্যোগ

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ এপ্রিল: ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের একত্রিত করতে ‘ফার্মার প্রডিউসার ক্লাব’ গঠন করে তাদের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগী হয়েছে নাবার্ড। জেলার বিনপুর দু’নম্বর ব্লকের কাঁকো এলাকাতে চিকিৎসকদের এই ক্লাব গঠন করে এলাকার প্রায় দেড় হাজার কৃষকের উপার্জন বৃদ্ধিতে এই ক্লাব সহায়ক হয়েছে বলে নাবার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ফার্মার প্রডিউসার ক্লাবের কর্ণধার তাপস মাইতি জানিয়েছেন, নাবার্ডের সহায়তায় জঙ্গলমহলের প্রান্তিক এলাকার কৃষকদের প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি কৃষির উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে তাদের উপার্জন বৃদ্ধি ও দারিদ্রতা দূরীকরণের মাধ্যমে জীবনযাত্রার মান  উন্নয়ন করার নির্দিষ্ট পদক্ষেপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *