উদ্যোগী সংঘ ও প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বিনামূল্যে বস্ত্র প্রতিষ্ঠানের উদ্বোধন

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরী ৬/১ ও ৬/২ অঞ্চলের হোসনাবাদ তেলিপাড়া গ্রামের বাহামালা ক্লাবে সমাজসেবী রাহুল কোলের সহায়তায় এবং উদ্যোগী সংঘ ও প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে  একটি বিনামূল্যে বস্ত্র প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে। ওই এলাকার গরিব আদিবাসী ও মাহাত সম্প্রদায়ের মানুষজন এই বিনামূল্যের বস্ত্র প্রতিষ্ঠান থেকে বছরভর তাদের বস্ত্র সংগ্রহ করতে পারবেন।

আজ উদ্বোধনের দিন এই বিনামূল্যের বস্ত্র প্রতিষ্ঠানে বস্ত্র সংগ্রহের জন্য মানুষের উপচে পড়া ভিড় ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন সংকল্প ফাউন্ডেশনের গোপাল সাহা, পারমিতা সাউ, পিন্টু সাউ, সমাজ কর্মী রাকেশ দাস, তিমির পড়িয়া এবং প্রচেষ্টা ফাউন্ডেশনের সদস্য সৌমেন দত্ত, কুনাল মান্না, উদ্যোগী সংঘের সম্পাদক দেবাশীষ ভুইঞা, সহ প্রদীপ প্রামাণিক, বাপ্পা মান্না, বাহামালের ক্লাবের বাপী মুর্মু, কচি মুর্মু সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের প্রধান আয়োজক রাহুল কোলে জানান, “এর আগেও এই ধরনের বস্ত্র প্রতিষ্ঠান বিভিন্ন যায়গায় গড়ে তোলা হয়েছে। যেগুলি সাফল্যের সাথে চলেছে”। আগামী দিনেও জেলার বিভিন্ন প্রান্তে এই বিনামূল্যে বস্ত্র প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *