জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: নতুন বছর শুরুর আনন্দে বাধা হয়ে দাঁড়িয়েছে ওমিক্রন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। প্রশাসনের পক্ষ থেকে সকলকে মাস্ক পরার ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে।

কিন্তু এই নির্দেশ অনেকেই মানতে রাজি হচ্ছেন না। বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবং সারারণ মানুষদের সচেতন করতে আজ পশ্চিম মেদিনীপুর জেলার রেলশহরের খড়্গপুর স্টেশনের প্ল্যাটফর্মে মাইকিং করে খড়্গপুর জিআরপির পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করে মাস্ক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন খড়্গপুর ডিএসআরপি চন্দ্রশেখর দাস, জিআরপি, আইসি প্রমুখ।

