Kargil Day, Beliatore, বেলিয়াতোড় কলেজে কার্গিল বিজয় দিবস পালন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ জুলাই: আজ বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো কার্গিল বিজয় দিবস। ১৯৯৯ সালের এই দিনটিতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করে যুদ্ধ সমাপ্তি ঘোষণা করে ভারতীয় সেনা। ততক্ষণে ৫২৭ জন বীর সেনা শহিদ হন। দেশ এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করে।

আজ বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজের এনএসএস ইউনিট এবং পাঠশালার উদ্যোগে কার্গিল বিজয় দিবস উদযাপন করে বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন করে। এদিন সকালে এনএসএস ভলান্টিয়াররা কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা সহকারে বেলিয়াতোড় বাজার পরিক্রমা করে পুনরায় কলেজে ফিরে আসে। এই র‍্যালিতে দেশ ভক্তি স্লোগানের মাধ্যমে মানুষের প্রতি দেশ ভক্তি বাড়িয়ে তোলা এবং ভলান্টিয়ারদের পক্ষ থেকে পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয়। কলেজে পৌঁছে অমর জওয়ান বেদীতে পুষ্পার্ঘ্য প্রদান করে কার্গিলে শহিদ হওয়া বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

কলেজের পক্ষ থেকে হারাধন কর্মকার জানান, প্রতিবছর এই দিনটি তাঁরা শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উদযাপন করে থাকেন। তিনি বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য হলো নাগরিকদের জাতির প্রতি কর্তব্যবোধ ও দেশ ভক্তি বাড়িয়ে তোলা। পাশাপাশি শহিদ জাওয়ানদের প্রতি শ্রদ্ধা, ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত জাওয়ানদের প্রতি এই বার্তা দেওয়া যে সেনাবাহিনীর কর্মীরা দেশ রক্ষার কাজে যেভাবে কাজ করছেন তাতে আপনাদের পরিবারের পাশে আছে সারা দেশ।

হারাধন কর্মকার যুব সমাজের‌ কাছে আহ্বান জানিয়ে বলেন, কিছু বিশেষ বিশেষ দিনগুলিতে শুধুমাত্র এআই ছবির মাধ্যমে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথে সেনাবাহিনীর মনোবলকে আরও শক্ত করতে স্বশরীরে দিনগুলিকে উদযাপন করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *