মেদিনীপুর মেডিকেলে কান্দির ডাক্তারি পড়ুয়ার আত্মহত্যা 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ নভেম্বর: মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন কান্দির এক ডাক্তারি পড়ুয়া। যার জেরে শোকের ছায়া কান্দির ঘোষবাটি গ্রামে। মঙ্গলবার গভীর রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ হোস্টেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে কান্দি থানার ঘোষবাটি গ্রামের বাসিন্দা ও কলেজের অন্তিম বর্ষের ডাক্তারি পড়ুয়া মিনি ঘোষ। মিনির মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন সহ গ্রামের সকলেই।

পরিবার সূত্রে জানা গিয়েছে, চাঁদ ঘোষ নামে এক চাষীর একমাত্র মেয়ে ছিল মিনি ঘোষ। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ছিলেন মিনি। মঙ্গলবার গভীররাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ হোস্টেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।

তবে কি কারণে ডাক্তারি পড়ুয়া আত্মহত্যা করলেন তা এখনও জানতে পারেনি পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *