আমাদের ভারত, নদিয়া, ৯ ফেব্রুয়ারি: কান্দি পৌরসভায় ২৯ দিনের শিশুকে নিয়ে মনোনয়ন পত্র জমা করে নজির গড়লেন ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুকণ্যা দত্ত।
বুধবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে মিছিল করে কান্দি মহকুমা শাসকের দফতরে তৃণমূলের হয়ে কান্দি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেন। ২৯ দিনের বাচ্চা নিয়ে ভোটে লড়াইয়ের বিষয়ে সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, “পৌরসভার ভোটে দাঁড়ানোর জন্য আগেই ঠিক ছিল, কিন্তু সময়ের গতিতে বাচ্চা। যাই হোক উপায় তো আর নেই তাই বাচ্চা নিয়েই এসেছি।” কান্দি পৌরসভা নির্বাচনে এই প্রথম দাঁড়িয়ে জানিয়ে দিলেন। জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী।

