কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় আন্দোলনে কল্যাণীর জেএনএম হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও মেডিকেল পড়ুয়ারা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ ফেব্রুয়ারি: কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় আন্দোলনে জুনিয়ার চিকিৎসক ও মেডিকেল পড়ুয়াদের।
কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের ঘটনা।

আজ দুর্ঘটনায় আহত ২ রোগীকে হাসপাতালের শল্য চিকিৎসা বিভাগে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেই সিনিয়র এবং জুনিয়র ডাক্তারকে রোগীর আত্মীয়রা মারধর করে। এরপরে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করে জুনিয়ার চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা।
যতক্ষণ না চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করবে হাসপাতাল কর্তৃপক্ষ ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেয় তারা।

যদিও আন্দোলনকারীদের দাবি, চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। অভিযুক্ত রোগীর পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক আহত রোগীকে প্রথমে মারধর করে, তারপরে পরিবারের লোক ধাক্কাধাক্কি করে চিকিৎসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *