জয় লাহা, দুর্গাপুর, ১৪ মে: ‘পথ বলে দাও মাগো। কোন পথে যাই? কোন পথে গেলে মাগো স্বান্তনা পায় প্রান।’ শরীর মারণ রোগে আক্রান্ত। মাঝে মধ্যে চলছে অক্সিজেন। তার মধ্যেও হাসপাতালের শয্যায় বসে সুমধুর গান গেয়ে চলেছে করোনা আক্রান্ত রোগী। আর ওই ভক্তিমুলক গানই যেন অক্সিজেন জোগাচ্ছে রোগীদের। রোগীর ওই ভিডিও ভাইরাল হল সোশ্যাল সাইটেও। ঘটনাটি কাঁকসার রাজবাঁধে এক বেসরকারী হাসপাতালের।
জানা গেছে, করোনা আক্রান্ত ওই রোগী অমল মন্ডল। ঝাড়খন্ডের দুমকার বাসিন্দা। সপ্তাহখানেক আগে রাজ বাঁধের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল আইসিইউতে ভর্তি হন। কখনও কখনও শরীরে চলছে অক্সিজেন। তার মধ্যেও হাসপাতালের শয্যায় বসে ভক্তিমুলক গান ধরছেন তিনি। তার ওই শ্রুতিমধুর কন্ঠে ওয়ার্ডে বাকি রোগীরাও যেন মনের জোর পাচ্ছে। গানই যেন অক্সিজেন জোগাচ্ছে। গানের মধ্যেই প্রাণ ফিরে পাওয়ার করুন অর্তি। ‘পথ বলে দাও মাগো। কোন পথে যাই। কোন পথে গেলে মাগো স্বান্তনা পায় প্রাণ।”
অমলবাবুর সুন্দর সুরে ওয়ার্ডের বাকি রোগীরাও যেন মনের জোর পাচ্ছে। শয্যায় বসে তারাও গান শুনে মুগ্ধ। একই রকমভাবে হাসপাতালের চিকিৎসক, নার্সরাও অমলবাবুর ওই গানে মুগ্ধ। কর্তব্যে থাকা চিকিৎসক নার্সরা গানের সুর মোবাইল বন্দি করে রাখছেন। অমরবাবুর গানই যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া মানুষগুলো অক্সিজেন ফিরে পাচ্ছে।

