সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ অক্টোবর: উদ্দেশ্য প্রনোদিত ভাবে বাড়িতে আগুল লাগিয়ে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ বিজেপি নেতা লক্ষ্মণ দত্তের। আগুনে তাঁর গোয়াল ঘর সহ দলীয় কিছু ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে না আসলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পাড়ত বলে প্রতিবেশীদের দাবি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বৈকারা এলাকায়। একেরপর এক আক্রমনে জীবনহানির আশঙ্কায় ভুগছেন লক্ষ্মণবাবু। ঘটনার বর্ণনা দিয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
বিজেপি সূত্রের খবর, গত রবিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা লক্ষ্মণ দত্ত। তারপর থেকেই বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। বুধবার বিকেলে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। সেই দিনই বাড়ির পাশেই গজিয়ে উঠে তৃণমূলের পার্টি অফিস। আর সেই রাতেই তাঁর বাড়িতে আগুন লাগানো হয়। লক্ষ্মণবাবুর অভিযোগ, উদ্দেশ্য প্রনোদিত ভাবে তার বাড়িতে আগুল লাগিয়ে দেওয়া হয়েছে। এদিন ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন তিনি। প্রতিবেশীদের চিৎকারে ঘুম তার ভাঙে। তড়িঘড়ি প্রতিবেশীরা পুকুর ও টিউবওয়েল থেকে জল দিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুন নিয়ন্ত্রণে না আসলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পাড়ত বলে মনে করছলেন বিজেপি নেতা লক্ষ্মণ দত্ত।

বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, বিজেপি নেতাদের এই ভাবে উচ্ছেদ করার চেষ্টা করছে স্থানীয় দুষ্কৃতীরা। তারা জানে না এই ভাবে বিজেপিকে হঠানো যাবে না। আমরা পুলিশকে জানিয়েছি। আমাদের দাবি, এই ঘটনার সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেফতার করুক পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।

