খড়দহ উপনির্বাচনে প্রচার করলেন বাম প্রার্থী

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২১ অক্টোবর: “জ্যোতিবাবুর পার্টির একটা মুখ বিধান সভায় পাঠান, এতে সরকার বদলাবে না, মন্ত্রী বদলাবে না, কিন্তু একটা গঠনমূলক বিরোধী কণ্ঠস্বর বিধানসভায় পাঠান।” খড়দহ উপনির্বাচনে প্রচারে নেমে সাধারন মানুষের কাছে এই অভিনব পদ্ধতিতে হাতজোড় করে ভোট প্রচার করছেন বাম প্রার্থী দেবজ্যোতি দাস এবং প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য।

খড়দা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অনুষ্ঠিত হতে চলেছে ৩০ অক্টোবর। এই কেন্দ্রের ভোট যুদ্ধ মূলত হবে ত্রিমুখী। তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী জয় সাহা প্রচার চালাচ্ছেন জোর কদমে। তার সাথে পাল্লা দিয়ে প্রচার করছেন বাম প্রার্থীও।

ভোটারদের নিজেদের কথা বোঝাতে বৃহস্পতিবার
সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাসের সমর্থনে নির্বাচনী প্রচার হল অভিনব ভাবে। এদিন প্রচার শুরু হয় পঞ্চাননতলা মোড় থেকে খড়দা পৌরসভা অঞ্চলের ১৯ নম্বর, ১৪ নম্বর ১৭ নম্বর ও ১৬ নম্বর ওয়ার্ডে। এদিন বাম প্রার্থী ও কর্মীরা ভোটারদের বোঝানোর চেষ্টা করেন যে একটা কেন্দ্রে তৃণমূল হারলে তাতে সরকারের কোনও ক্ষতি হবে না কিন্তু খড়দহের থেমে থাকা উন্নয়ন এগোবে। আর সেই সঙ্গে বিধানসভাতেও বিরোধী মুখ যাবে, যে উন্নয়নের পক্ষে কথা বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *