বই মেলার মত একটি বিপুল জন সমাবেশ না করাই বাঞ্ছনীয়: সুপর্ণা চক্রবর্তী

আমাদের ভারত, ১০ জানুয়ারি: বইমেলায় সমাবেশ করোনার সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করছেন অনেকে। তার মধ্যেই চলছে মেলার প্রস্তুতি। এই বিতর্কে বইপ্রেমীরাও দ্বিধাবিভক্ত।

একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ শিক্ষিকা এবং একটি অণু পত্রিকার কর্ণধার সুপর্ণা চক্রবর্তীর মন্তব্য, “বর্তমান পরিস্থিতিতে যে কোনও জন সমাবেশই বর্জনীয়। বিশেষত এই করোনার প্রাথমিক আক্রমণ যেখানে শিশু এবং কিশোর কিশোরীদের ওপরেই বেশী হচ্ছে। তার ওপর এদের কোনও টিকাকরণই হয়নি। ফলত এদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশী।”

তাঁর কথায়, “বইমেলা লেখক ও পাঠকদের এক মহামিলন মেলা। সেই পর্বে এই আঠারোর নীচে থাকা ছেলে মেয়েদের সংখ্যা নিতান্ত কম নয়। বই মেলার মত একটি বিশাল কর্মযজ্ঞে এই সব ছোট ছোট ছেলেমেয়েদের সংক্রমণ রোধ করা কি আদৌ সম্ভব? তাদের প্রাণের দাম কে যোগাবে?

বড়দিন এবং বর্ষবরণের মাতামাতির ফল তো দেখাই যাচ্ছে। সুস্থ ও সুন্দর পৃথিবীতে সংস্কৃতির আদান-প্রদানের নিশ্চয়ই প্রয়োজন আছে। কিন্তু পৃথিবীজুড়ে অতিমারীর এই ভয়াবহতার মাঝে বইমেলার মত একটি বিপুল জনসমাবেশ না করাই বাঞ্ছনীয়। আগে তো মানুষের প্রাণ, তার পর তো অন্য কিছু। পৃথিবী সুস্থ হলে তখন আমরা আমাদের যাবতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে সাড়ম্বরে পালন করতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *