কেন্দ্রীয় সরকারের শ্রমিক নীতির বিরোধিতায় আইএনটিটিইউসি’র মিছিল পশ্চিম মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মে: কেন্দ্রীয় সরকারের শ্রম নীতি, শ্রমিক বঞ্চনা ও দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং আগামী ১৮ তারিখ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কলেজ মাঠের বুথ স্তরীয় কর্মী সভার সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলা
আইএনটিটিইউসি’র পক্ষ থেকে সোমবার একটি মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের আইএনটিটিইউসি অফিস থেকে শুরু হয়ে শহরের রিং রোড ঘুরে এসে বাস স্ট্যান্ডে শেষ হয়। মিছিলে আইএনটিইউসির সমস্ত সংগঠন যোগ দেয়। মিছিলে ছিল বাস কর্মী সংগঠন, কেবল টিভি ও ব্রডব্যান্ড সংগঠন, হকার্স ইউনিয়ন, ট্রাক্টর অ্যাসোসিয়েশন সহ অন্যান্য শ্রমিক সংগঠন। মিছিলে প্রায় হাজার খানেক কর্মী সমর্থক অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *