আগরপাড়া স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ আইএনটিটিইউসি’র

আমাদের ভারত, ব্যারাকপুর, ২ এপ্রিল: শিয়ালদহ মেন শাখার আগরপাড়া স্টেশনে হকার উচ্ছেদের নোর্টিশ দেয় রেল কর্তৃপক্ষ। এই নোর্টিশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশনের হকারদের মধ্যে। এই উচ্ছেদের নোর্টিশের বিরুদ্ধে সরব হয় তৃণমূল। আজ আইএনটিটিইউসি’র পক্ষ থেকে আগরপাড়া স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করল। এই বিক্ষোভ কর্মসূচিতে ব্যারাকপুর মহকুমা অঞ্চলের সমস্ত স্টেশন থেকে হকাররা আগরপাড়া স্টেশনে বিক্ষোভ দেখায়। তারপর হকাররা আগরপাড়া ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে মিছিল করে ৪ নম্বর প্ল্যাটফর্ম হয়ে পুনরায় ১ নম্বর প্ল্যাটফর্মে এসে মিছিল শেষ করে। সেই মিছিল শেষে হকার ইউনিয়নের নেতারা রেল কর্তৃপক্ষের সাথে এই উচ্ছেদ বন্ধ করা প্রসঙ্গে আলোচনায় বসে। আরপিএফ এবং রেল কর্তৃপক্ষের সাথে তাদের আলোচনায় তৃণমূল নেতৃত্ব দাবি করেন, হকারদের উচ্ছেদ করা যাবে না। তাদের বিকল্প ব্যবস্থা করে তারপর তাদের উচ্ছেদ করতে হবে।

এদিন রেল হকার্স ইউনিয়নের নেতা গৌর অধিকারী বলেন, “করোনার কারণে গত দুই বছরে মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। রেলের হকারদের অবস্থাও খারাপ ছিল। এই বছর পরিস্থিতি কিছুটা ঠিক হতে না হতেই যদি আবার তাদের উচ্ছেদ করে দেয় তাহলে তারা কোথায় যাবে। আমাদের দাবি, হকারদের পূর্নবাসন দিয়ে উচ্ছেদ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *