Yoga Day, Bankura, বাঁকুড়া জুড়ে বিশ্ব যোগ দিবস পালন

আমাদের ভারত, বাঁকুড়া, ২১ জুন: বাঁকুড়া জেলা জুড়ে সারাদিন ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব যোগ দিবস পালন করা হয়।এদিন জেলার বিভিন্ন জায়গায় বিশ্ব সঙ্গীত দিবস পালন করা হয়।

বাঁকুড়া জেলার প্রাচীন যোগচর্চা প্রতিষ্ঠানগুলির বিশ্ব যোগ দিবস অনুষ্ঠান ঘিরে উদ্দীপনা ছিল তুঙ্গে। জেলা প্রশাসনের উদ্যোগে বাঁকুড়া ক্লাবে যোগচর্চার মাধ্যমে এই দিনটি পালন করা হয়। জেলাশাসক অনীশ দাশগুপ্ত ও বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ সকাল সাড়ে ৬টা নাগাদ স্কুলডাঙ্গা এলাকায় সংঘের নিজস্ব কার্যালয় সংলগ্ন মুক্তমঞ্চে যোগাসনের আয়োজন করে।

বাঁকুড়া কলেজ স্ট্রিটে মর্ডান স্কুলে বাঁকুড়া প্রীতির পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়। অসংখ্য ছাত্র- ছাত্রী ও প্রবীণরা এই অনুষ্ঠানে যোগচর্চায় অংশ নেন।ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশন- এর বাঁকুড়া শাখা ও ডিস্ট্রবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ধর্মশালা যোগসেন্টারের ব্যবস্হাপনায় যোগাসনের আয়োজন করা হয়।

বিষ্ণুপুরের মল্লভূম যোগ সেন্টার ও ক্রীড়া ভারতী বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে স্থানীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৬টা থেকে এক বিশেষ যোগ চর্চা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনামুখী প্রগতি সংঘের পক্ষ থেকে বার্ষিক যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুর ২টো থেকে এই প্রতিযোগিতা চলে এবং সন্ধে ৬টা নাগাদ পুরষ্কার বিতরণ করা হয়।

বাঁকুড়া সম্মিলনীর পক্ষ থেকে লোকপুরে নিজস্ব কার্যালয়ে সন্ধে সাড়ে ৬টা নাগাদ যোগ দিবস পালন করা হয়। বাঁকুড়া সম্মিলনীর সভাপতি বিষ্ণু বাজোরিয়া জানান, সু- স্বাস্থ্যের জন্য এই বার্তা তুলে ধরা হয়।

অন্যদিকে সম্মিলিত ভাবে বিশ্ব সঙ্গীত দিবস ও বিশ্ব যোগ দিবস পালন করা হয়। বাঁকুড়া প্রীতির পক্ষ থেকে সঙ্গীত সহকারে যোগ পরিবেশন করা হয়।

বাঁকুড়া কমরার মাঠ স্বাস্থ্য অনুশীলন সংঘের পক্ষ থেকেও উদ্দীপনা সহযোগে যোগচর্চা পরিবেশনে এই দিবস পালন করা হয়। এদিন বিকেলে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার উদ্যোগে ভৈরবস্থান এলাকায় তাঁর কার্যালয়ে কর্মী ও সমর্থকদের নিয়ে যোগ পরিবেশনে দিনটি পালন করা হয়। বেশ কিছু নতুন সংস্থা এবার বিশ্ব যোগ দিবস পালন করে।

হ্যাপি আওয়ার যোগা অ্যান্ড কালচালাট সেন্টারের পক্ষে কেন্দুয়াডিহি মিলনী সংঘের মাঠে বিকেল সাড়ে ৫টা থেকে “রোগ মুক্তি যোগে” শিরোনামে অনুষ্ঠানের মাধ্যমে যোগ দিবস পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *