সাথী দাস, পুরুলিয়া, ২৫ নভেম্বর: বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী সুরক্ষা দিবস উদযাপন করল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া সদর থানার ব্যবস্থাপনায় স্থানীয় ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে একটি সচেতনতামূলক মিছিল হয়।

মিছিলে মহিলা ক্যারাটে খেলোয়াড়, মহিলা পুলিশ কর্মীরা অংশ নেন। তাঁদের হাতে ছিল মহিলাদের সুরক্ষার দাবি ছাড়াও নারী নিগ্রহ নির্যাতন বন্ধের বার্তা সম্বলিত প্ল্যাকার্ড। মিছিলে সামনের সারিতে ছিলেন জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা। মেইন রোড ধরে মিছিল শেষ হয়ে স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

