কুমারেশ রায়, মেদিনীপুর, ২৬ জুন: আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদকের নেশা বর্জন এবং এর বিরুদ্ধে সমাজে সচেতনতা তৈরীর জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ঘাটাল থানার ব্যবস্থাপনায় দিনটি পালিত হয়। যুবসমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষ যাতে মাদক বর্জন করেন সেই বিষয়ে আজকের দিনে প্রচার করে পুলিশের পক্ষ থেকে একটি র্যালি ঘাটাল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ছিলেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, দেবাশিস ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা।
সিআই অফ পুলিশ দেবাশীষ ঘোষ বলেন, সমাজে মাদক বিরোধী সচেতনতা তৈরি আমাদের লক্ষ্য। মাদকের নেশা সর্বনাশা, এই বার্তা আমরা সমাজে দিচ্ছি। কেউ যদি জানতে পারেন মাদকের নেশার সম্বন্ধ্যে তাহলে পুলিশকে খবর দিন আমরা আইনগত ব্যবস্থা নেব।
অন্যদিকে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস দাসপুর থানার পুলিশও পালন করল। এদিন মাদক বিরোধী সচেতনতা সমাজে পৌঁছে দিতে দাসপুর থানার উদ্যোগে পীরতলা থেকে বকুল লতলা পর্যন্ত র্যালি হয়। ছিলেন সিআই অফ পুলিশ দেবাশীষ ঘোষ দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা। এদিন পুলিশের পক্ষ থেকে মাস্ক বিলি করা হয় এবং সমাজে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির জন্য প্রচার করা হয়।

