সুশান্ত ঘোষ, উত্তর ২ পরগণা, ২৬ জুন: প্রায় আট বছর ধরে ঘর বন্ধি ৭২ বছরের এক বৃদ্ধ। তিনি বনগাঁ কলেজের ডি গ্রুপের প্রাক্তন কর্মী দীনেশ মণ্ডল। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার স্টেশন চত্বরের বাসিন্দা। প্রায় আট বছর পর হুইল চেয়ারে বসিয়ে বনগাঁ ঘোরালেন বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়া।

পরিবার সূত্রের খবর, আট বছর আগে হৃদরোগে আক্রন্ত হয়ে
শরীরের এক পাশ অবশ হয়ে প্রতিবন্ধী হয়ে পড়েন বনগাঁ কলেজের ডি গ্রুপের প্রাক্তন কর্মী দীনেশ মণ্ডল। অনেক সরকারি ও বেসরকারি দফতরের জানিয়েও একটি হুইল চেয়ার মেলেনি। তাই ঘরে বসেই দিন কাটাতেন দীনেশবাবু। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া খবর পেয়ে শনিবারস কালে
একটি হুইলচেয়ার নিয়ে দীনেশবাবুর বাড়িতে হাজির
হন। দীনেশবাবু কথা বলারও শক্তি হারিয়েছেন কিন্তু হুইলচেয়ারে বসে বাইরে বেড়িয়ে তিনি ইসারায় কথা বলার চেষ্টা করেন।

বিধায়ক অশোকবাবু বলেন, অভাবের সংসার। মাত্র চার-
পাঁচ হাজার টাকা পেনশন পান। তাতে ওষুধ কিনতেই ফুরিয়ে যায় টাকা। হুইলচেয়ার কেনার ক্ষমতা ছিল না। অনেক সরকারি বেসরকারি দফতরে একটি হুইলচেয়ারের জন্য আবেদন জানিয়েছিল, কিন্তু কেউ সাহায্য করেনি। খবর পেয়ে আজই তাঁকে একটি হুইলচেয়ার দিয়ে বেশ কিছু এলাকা ঘুরিয়েছি। হুইলচেয়ার পেয়ে খুশি দীনেশবাবুর পরিবার।

