ম্যাজিক ভ্যানের সঙ্গে পণ্য বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ, পুরুলিয়ায় আহত ১৫

সাথী দাস, পুরুলিয়া, ১০ ফেব্রুয়ারি: যাত্রীবাহী টাটা ম্যাজিক ভ্যানের সাথে একটি পণ্য বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কায় জখম হলেন ১৫ জন। এঁদের মধ্যে কয়েকজন শিশু ও মহিলাও রয়েছেন। আজ দুপুর নাগাদ পুরুলিয়া-ধানবাদ ৩২ নম্বর জাতীয় সড়কে বেলকুড়ি মোড়ের কাছে ঘটনাটি ঘটে। স্থানীয়দের সাহায্যে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে বেশির ভাগেরই মাথায় কম বেশি আঘাত লাগে।

আহতদের মধ্যে শক্তিবাস কর্মকার জানান, পুরুলিয়ার দিকে আসছিলাম আমরা। উল্টো দিক থেকে পণ্যবাহী ওই গাড়িটির সঙ্গে আমাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় ম্যাজিক ভ্যানে থাকা সবাই কম বেশি আহত হন। আমার মাথায় আঘাত লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *