বিদেশিনী ভক্তসহ জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মন্দির নগরী মায়াপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ মার্চ: দোলের আগে এক বিদেশিনী ভক্তসহ জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মন্দির নগরী মায়াপুরে। ঘটনাটি ঘটেছে বুধবার আনুমানিক সন্ধে প্রায় ছ’টা নাগাদ। উদ্ধার হওয়া বিদেশিনী ভক্তসহ দু’জনের নাম লীলা অবতার দাস বয়স ৩৫ এবং অপর জনের নাম বিশ্বরূপ দাস বয়স ২১ বছর।

প্রথমজন থাকতেন মায়াপুর গঙ্গানগর ঘটনাস্থলের কাছেই, অন্যজন থাকতেন গৌরনগর এলাকায়। দু’জনেই মায়াপুর ইসকনের ভক্ত। স্থানীয় সূত্রে জানতে পারা যায় সম্পর্কে দু’জন নিজেদের ভাই-বোন বলে দাবি করা ওই দুই যুবক যুবতী বুধবার সন্ধ্যায় আনুমানিক ছ’টার সময় গঙ্গানগর এলাকায় সান্ধ্যকালীন ভ্রমণে বের হন। স্থানীয়দের দাবি, সম্ভবত ওই দু’জনের মধ্যে কোন একজন জলাশয়ে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে সেও তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ঘটনার বিষয়ে খবর পাঠায় মায়াপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আনুমানিক সাড়ে দশটা নাগাদ প্রথমে ওই যুবকের দেহ এরপর প্রায় সাড়ে এগারোটা নাগাদ বিদেশিনী ভক্তের দেহ উদ্ধার করে পুলিশ। এরপর ওই দুই উদ্ধার হওয়া দেহ দুটি মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকালে মায়াপুর গ্রামীণ হাসপাতাল থেকে দেহ দুটি ময়না তদন্তের জন্য নবদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *