উত্তরপ্রদেশ সহ তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের খুশিতে পুরুলিয়ায় বিজেপির উল্লাস

সাথী দাস, পুরুলিয়া, ১০ মার্চ: উত্তরপ্রদেশ সহ তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের খুশিতে উল্লাস পুরুলিয়ায়। বিজেপি নেতা কর্মীরা গেরুয়া আবিরে মেতে উঠেন। আবির মেখে উল্লাসে মেতে উঠল বিজেপির কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সহ চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। সেখানে দেখা যায় উত্তরপ্রদেশ সহ তিনটি রাজ্য সরকার গঠন করতে চলছে বিজেপি। বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজেপি। জয়ের খুশিতে পুরুলিয়ায় বিজেপির পক্ষ থেকে সমাবেশ হয় স্থানীয় টাক্সি স্ট্যান্ডে। সেখানেই উল্লাসে মেতে ওঠে জয় শ্রীরাম ধ্বনি তোলেন তাঁরা।

এদিনের এই মিছিলের বিষয়ে বিজেপি নেতা গৌতম রায় বলেন, “উত্তরপ্রদেশ সহ তিনটি রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় উত্তরপ্রদেশে বিরোধীদের জামানত জব্দ হয়েছে।উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ফের ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে চলছে।”

সম্প্রতি পুরুলিয়ায় তিনটি পুরসভা নির্বাচনে কার্যত বিজেপি খুব একটা সুবিধে করতে পারেনি। পুরুলিয়ায় ২৩ টির মধ্যে ৩ টি, রঘুনাথপুরে ১২ টির মধ্যে ২ টি এবং ঝালদায় ১২ টির মধ্যে একটি ওয়ার্ডেও জেতেনি বিজেপি। ফলে নিরাশ হয়ে পড়ে পদ্ম শিবির। উত্তরপ্রদেশ সহ তিনটি রাজ্যে আজকের ফলাফল উজ্জীবিত করে তুলল পুরুলিয়া বিজেপিকে। এটা বলা যেতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *