সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ অক্টোবর: ২০২২-এর পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলায় আসন বৃদ্ধি পাচ্ছে। আজ বিকেলে জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক কে রাধিকা আইয়ার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সীমা নির্ধারন ও খসড়া আসন তালিকা প্রকাশ করেন।
খসড়া তালিকা অনুযায়ী ২০২২ সালের নির্বাচনে আসন বৃদ্ধি পেয়েছে।২০১৮ সালে বাঁকুড়া জেলায় ২৫০৫টি গ্ৰামপঞ্চায়েতে আসন ছিল ২৫০৫, এবার তা বেড়ে হয়েছে ৩১২৯। জেলার ২২টি পঞ্চায়েত সমিতিতে আসন ছিল ৫৩৫, এবার বেড়ে দাঁড়িয়েছে ৫৬১। ৪৬ আসন বিশিষ্ট জেলা পরিষদে ১০টি আসন বেড়ে দাঁড়িয়েছে ৫৬।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট দাতার সংখ্যা ২৭,২৯৬৬২। এই তালিকা প্রকাশ করে জানানো হয়েছে এবিষয়ে কোনও অভিযোগ থাকলে তা আগামী ২/১১/২২ তারিখের মধ্যে লিখিত আকারে জেলা পঞ্চায়েত দপ্তরে জমা দিতে হবে।

