ঘাটাল পুরসভায় মা কিচেনের উদ্বোধন

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১ ডিসেম্বর: ঘাটাল পুরসভায় মা কিচেনের উদ্বোধন হল বুধবার। উদ্বোধন করেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার অনুপ রায়, চেয়ারপার্সন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট সুলক প্রামানিক। ছিলেন ওয়ার্ড কো-অর্ডিনেটররা।

এক্সিকিউটিভ অফিসার জানান, প্রথম দিন দেড়শ জন গরিব মানুষ এই কিচেনের মাধ্যমে খেলেন।প্রতিদিন
৫ টাকায় ভাতের সাথে থাকবে ডাল, সবজি এবং ডিম।

ঘাটাল পুরসভার প্রশাসক বিভাস ঘোষ বলেন, প্রথম দিন দেড়শো জন খেলেও এরপরে থেকে প্রতিদিন
আড়াইশো জন খাবেন। যারা এই কিচেনের মাধ্যমে খেতে চান তারা তাদের ওয়ার্ডের কো-অর্ডিনেটর অর্থাৎ কাউন্সিলরের থেকে কুপন সংগ্রহ করবেন এবং পাঁচ টাকার বিনিময়ে খাবার পাবেন।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে মা কিচেন চললেও ঘাটাল পুরসভায় এই শুরু হল। এখন দেখার বিষয় কতদিন পর্যন্ত গরিব মানুষজন এই মা ক্যান্টিনে কুপন পাবে এবং খেতে অাসতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *