সার্বিক শান্তি এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে ঘাটালে শুরু হল গ্লোবাল পিস অ্যান্ড হিলিং সেন্টারের পথ চলা

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১ ডিসেম্বর: সার্বিক শান্তি এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে শুরু হল গ্লোবাল পিস অ্যান্ড হিলিং সেন্টারের পথ চলা। ১ ডিসেম্বর, বুধবার, বিশ্ব এইডস দিবসে এই প্রতিষ্ঠানটি ব্যক্তি স্বাস্থ্য সহ সমাজের সর্বস্তরের শান্তি এবং স্বাস্থ্য সচেতনতার শপথ নিল।

ঘাটালের বিবেকানন্দ মোড়ের দুর্বার মহিলা সমিতির মহিলাদের নিয়ে এই সচেতনতা শিবির করা হয়। এইডস দিবসে এইডস প্রতিরোধে সচেতনতার কথা তারা বলেন। উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক এইচ কে পাল, চিকিৎসক জিয়াউর রহমান।

এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, একজন ব্যক্তি যদি স্বাস্থ্য সচেতন হন সার্বিকভাবে সমাজ ঠিক থাকবে।
ঘাটাল বন্যাপ্রবণ এলাকা, বন্যার সময় যে স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়, সেই বিষয়েও এই সংস্থা নজর রাখবে বলে জানিয়েছে। এই সংস্থাকে সহযোগিতার জন্য তারা মানুষের সার্বিক সহযোগিতার কথা বলেন।
পরবর্তীকালে স্বাস্থ্য এবং সামাজিক ক্ষেত্রে বিভিন্ন কাজ করবে এই সংস্থা। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার যে অভাব আছে তা দূর করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন এই সংস্থার কর্মকর্তারা। তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *