বইমেলায় জয়নারায়ণের সত্যজিৎচর্চা

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১১ মার্চ: এবারের মেলায় প্রকাশিত হল ইন্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠীর প্রাক্তন সাংবাদিক এবং সুলেখক জয়নারায়ন প্রসাদের হিন্দিতে লেখা ‘এ জিনিয়াস ফিল্মমেকার সত্যজিৎ রে’।

এটি আসলে এক ধরনের বিশ্লেষণমূলক গ্রন্থ। লেখকের নিজের কথায়, “উনি কিভাবে মানিক থেকে সত্যজিৎ রায় আর সত্যজিৎ রায় থেকে আস্কর বিজেতা চলচ্চিত্রকার হলেন, তারই একটি ঝলক এই বইটির মধ্যে আছে। যতটুকু আমার জানা আছে, সত্যজিৎ রায়ের মধ্যে ১৫-১৬ টি গুন ছিল। গোয়েন্দা কাহিনী থেকে স্ক্রিপ্ট লেখা, সংবাদ, ক্যামেরা পরিচালনা, স্কেচ, পেন্টিং, গান করা, গান লেখা, ফিল্ম এডিটিং, প্রচ্ছদ অঙ্কন কী না জানতেন! শেষে সিনেমা করাকে কেন বাছলেন? এ সব নিয়ে ছোট বই। দিল্লির ‘লোকমিত্র’ পাবলিশিং হাউস এটি প্রকাশ করেছে। অনেকে এটি কিনছেন, বিশেষ করে ছাত্র-ছাত্রীরা।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *