রামপুরহাটে কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৪ মার্চ: নির্বাচনের আগে দলের রামপুরহাট শহর কার্যালয়ের উদ্বোধন করল কংগ্রেস। রবিবার বেলার দিকে রামপুরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে ওই অফিসের উদ্বোধন করেন দলের জেলা সভাপতি, হাঁসন কেন্দ্রের বিদায়ী বিধায়ক মিল্টন রশিদ। কার্যালয়ের উদ্বোধনের পর রামপুরহাট পুরসভার কয়েকটি ওয়ার্ড থেকে বেশ কিছু যুবক কংগ্রেসে যোগদান করেন।

মিল্টন বলেন, “এই অফিস থেকে রামপুরহাট শহরে দলের কাজকর্ম চলবে। এদিন বিজেপি ও তৃণমূল ছেড়ে কয়েকজন যুবক আমাদের দলে যোগদান করলেন। কয়েকজন বিদায়ী তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সব ঠিকঠাক থাকলে তারাও আমাদের দলে যোগদান করবেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *