সাথী দাস, পুরুলিয়া, ১৪ মার্চ: “গরিবের জন্য কাজ করছেন মোদী, আর ছবি তুলছেন দিদি। দারুন খেলা করছেন দিদি। এবার বাংলার মানুষ খেলাটা বন্ধ করবে।” এই ভাষাতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পুরুলিয়ার মানবাজার বিধানসভা কেন্দ্রের পুঞ্চার লৌলাড়ায় বিজেপি প্রার্থী গৌরী সিং সর্দারের সমর্থনে নির্বাচনী জনসভায় বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেন স্মৃতি।মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। একইসঙ্গে তিনি বলেন, “দুর্গাপুজোয় বিসর্জন করতে দেয় না, অথচ ভোটের সময় চন্ডীপাঠ করছেন মমতা।”

বাংলায় এবার বিজেপি সরকার গড়ার ডাক দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন পুঞ্চা থানার শিলাই ময়দানে হেলিকপ্টারে নামেন তিনি। সেখান থেকে পৌঁছান সভাস্থলে। জনসভার পর আবার ওই স্থান থেকেই কপ্টারে করে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন।

