পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিদ্যাসাগর সেন্টার ফর রিজিওনাল স্টাডিজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ। রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উপস্থিত ছিলেন অধ্যাপিকা অন্নপূর্ণা চট্টোপাধ্যায়। তাঁরই অর্থানুকুল্যে এই রিসার্চ সেন্টারটি প্রতিষ্ঠিত হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ অধ্যাপক পরেশ চন্দ্র জানা, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর জয়ন্ত কিশোর নন্দী, বিদ্যাসাগর চেয়ার প্রফেসর অধ্যাপিকা কৌশিকী দাশগুপ্ত, ডক্টর পূজাশ্রী চ্যাটার্জি, রিসার্চ সেন্টারটির ডিরেক্টর অধ্যাপক তপন কুমার দে প্রমুখ। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী।
উপাচার্য তাঁর উদ্বোধনী বক্তৃতায় রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং গুরুত্বের কথা তুলে ধরেন। অধ্যাপিকা অন্নপূর্ণা চট্টোপাধ্যায় তাঁর বক্তৃতার মাধ্যমে সকলকে উৎসাহিত করেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বরিষ্ঠ অধ্যাপক সেবক কুমার জানা।

