পশ্চিম মেদিনীপুরে বিরোধী দল বিজেপি ছেড়ে তৃণমূলে হাজারেরও বেশী কর্মী সমর্থক

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিমা মেদিনীপুর, ১১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে বিজেপি ছেড়ে হাজারের বেশি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে৷ বৃহস্পতিবার মেদিনীপুর সদর ব্লকের ফুলপাহাড়ি এলাকাতে একটি যোগদান মেলার আয়োজন করা হয়েছিল। মেদিনীপুর সদরের কনকাবতী অঞ্চল তৃণমূলের উদ্যোগে ফুলপাহাড়ি এলাকাতে এই যোগদান মেলার আয়োজন করা হয়৷​জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বিজেপি থেকে আসা এই কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন৷ 

মূলত জঙ্গলমহল এলাকার বিভিন্ন গ্রাম থেকে এরা তৃণমূলে যোগ দিয়েছেন৷ সুজয় হাজরার দাবি, গত কয়েকদিন ধরে যোগদান সিরিজ চলছে জেলাতে৷ কিছুদিন আগে কলাইকুন্ডা ৪ নং অঞ্চলে প্রায় দুই শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে সিটু এবং বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ যোগদান করে তৃণমূলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *