আসমা থেকে কবিতা, শাকিল থেকে অমিত, আশরাফ থেকে বিনোদ, ১৮ বছর পর মুসলিম পরিবারের ১৫ জন হিন্দু ধর্মে ফিরলেন‌

আমাদের ভারত, ১১ নভেম্বর: আসমা থেকে কবিতা, শাকিল থেকে অমিত, আশরাফ থেকে বিনোদ, দানিশ থেকে দীনেশ, জারিনা থেকে মিথিলেশ, শামিম থেকে বাদল, গুলবাহার থেকে সঙ্গীতা, আশিয়া থেকে বন্দনা, আনিয়া থেকে প্রতিমা। নানা নিছক নাম বদল নয়। স্বেচ্ছা ১৮ বছর পর ঘর ওয়াপসি করে হিন্দু ধর্মে ফিরলেন মুসলিম পরিবারের ১৫ জন সদস্য। ঘটনা উত্তরপ্রদেশের মুজ্জফরনগরের বঘরার ঘটনা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুজ্জফরনগরের বঘরার চারটি মুসলিম পরিবারের ১৫ জন সদস্য আবার হিন্দু ধর্ম গ্রহণ করলেন। তাদের অভিযোগ ১৮ বছর আগে ভয় দেখিয়ে তাদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হয়েছিল।‌ কিন্তু তারা এবার স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছেন।

ওই প্রতিবেদন অনুযায়ী, বঘরার যশবীর আশ্রমের পরিচালক ও প্রতিষ্ঠাতা যশবীর মহারাজ দাবি করেছেন, যে ওই পরিবারের সদস্যরা নিজে থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। বিনোলী এলাকার ওই ১৫ জন বাসিন্দা সোমবার আশ্রম এসে আবার হিন্দু ধর্ম গ্রহণ করিয়ে দেওয়ার আর্জি জানান। সেইমতো তিনি যাবতীয় আয়োজন করেন।‌ ওই ১৫ জনের শুদ্ধিকরণ হয়। গায়ত্রী মন্ত্র জপ করা হয়। হোম যজ্ঞের আয়োজন করা হয়।

ওই চার পরিবারের সদস্যরা দাবি করেন যে ১৮ বছর আগে তাদের এতটাই ভয় দেখানো হয়েছিল যে ধর্ম পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন তারা। ওই পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করেন। চার পরিবারের পাঁচ জন পুরুষ ও আটজন মহিলা ও তিনজন মেয়ে হিন্দু ধর্ম গ্রহণ করলেন।

আশ্রমের ব্যবস্থাপক আচার্য মৃগেন্দ্র জানিয়েছেন, তারা অত্যন্ত খুশি। দীর্ঘদিন ধরে ঘর ওয়াপসি করতে চেয়েছিলেন তারা কিন্তু সম্ভব হচ্ছিল না। এবার তাদের এই স্বপ্ন পূরণ করেছেন যশবীর মহারাজ। ১৮ বছর আগে তারা ভয়ের কারণে ধর্ম পরিবর্তন করলেও এবার একেবারে স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছেন আশ্রমের ব্যবস্থাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *