দুই বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনার কঙ্কাবতী গ্রামে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: ২ বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুন? নাকি স্বাভাবিক মৃত্যু? তা বুঝে উঠতে পারছেন না পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের কঙ্কাবতী গ্রামে।

ছোট্ট শিশুর মৃত্যুর পরেও তার মায়ের চোখে দেখা গেল না কোনো জল বা দুঃখের ছাপ। পাশাপাশি মায়ের কথাতেও বেশ কিছু অসঙ্গতি দেখা দিয়েছে। প্রাথমিকভাবে মহিলার দ্বিতীয় পক্ষের স্বামীকে আটক করেছে পুলিশ।

এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনার কঙ্কাবতী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ ওই মহিলা তার শিশু সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য যান ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। ডাক্তারের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। ডাক্তারদের অনুমান হাসপাতালে আসার ২-৩ ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তাই হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হতেই খবর দেন পুলিশে।

রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় মৃত
শিশুর পরিবারের লোকজন। পুলিশ এসে মৃত শিশুর মা অর্থাৎ সুমিত্রা মল্লিকের সাথে কথা বলে তার দ্বিতীয় পক্ষের স্বামী পিরু পাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *