চাপের মুখে উত্তর দিনাজপুরে প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৮ ফেব্রুয়ারি: চাপের মুখে প্রার্থী বদল করল শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে ২য় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলেও বেশ কয়েকজন প্রার্থী হতে অনিচ্ছুক বলে স্বীকার করেছেন খোদ জেলা সভাপতি।

সোমবার রাতে উত্তর দিনাজপুরের ডালখোলা কালিয়াগঞ্জ এবং ইসলামপুর পুরসভার মোট ৮টি ওয়ার্ডে প্রার্থী বদল ঘটালো ঘাসফুল শিবির। রাতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে ডালখোলা পুরসভার তিনটি ওয়ার্ড ১, ৮ ও ১০, ইসলামপুরের দুটি ওয়ার্ড ১ ও ১৫ এবং কালিয়াগঞ্জের ৪, ৮, ১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের কথা ঘোষনা করেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজে
ডালখোলা পুরসভায় ১নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন জিল্লুর রহমান, তার বদলে প্রার্থী হলেন আলি হোসেইন। ৮নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন রাকেশ সরকার, তাকে ১০নং ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে এবং ৮নং ওয়ার্ডে প্রার্থী হলেন স্বদেশ চন্দ্র সরকার। ১০নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন তাতন বারই।

ইসলামপুর পুরসভায়
১নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন কৃষ্ণা ঘোষ দত্ত, তার বদলে প্রার্থী হলেন সঞ্জয় দত্ত। ১৫নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন দ্বিজেন পোদ্দার, তার জায়গায় প্রার্থী হলেন অর্পিতা পোদ্দার দত্ত।

কালিয়াগঞ্জ পুরসভায়
৪নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন মনোজ সরকার, তার বদলে প্রার্থী হলেন সুব্রত সর। ৮নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন কমল ঘোষ, তার বদলে প্রার্থী হলেন পরিতোষ সরকার।
১৭নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন রাজেশ গুপ্তা, তার বদলে প্রার্থী হলেন বসন্ত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *