অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৮ জানুয়ারি: আবারও হাতির তান্ডব ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে। রাতভর দাঁতালের তান্ডবে ভাঙ্গলো একাধিক বাড়ি। ক্ষতিগ্রস্ত বাড়ির আসবাবপত্র সহ একাধিক জিনিসপত্র।

গতকাল রাতে সাঁকরাইল ব্লকের কালরুই গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামে তাণ্ডব চালায় দাঁতালের দলটি।রাত নামতেই খাবারের সন্ধানে সাঁকরাইলের কালরুই গ্রামে ঢুকে পড়ে দাঁতাল। একের পর এক গুঁড়িয়ে ফেলে মাটির বাড়ি। দাঁতালকে বাড়ির সামনে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন।প্রসঙ্গত, কলাইকুণ্ডার দিক থেকে একটি হাতির দল সাঁকরাইল ও নয়াগ্রামের দিকে গিয়ে গতকাল রাত থেকে দাপিয়ে বেড়াচ্ছে।বনদপ্তর হাতির দলটিকে ওড়িশার দিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

