ফেসবুকে পরিচয় হওয়া রায়গঞ্জের এক কিশোরীকে সঙ্গীত শিল্পী করার টোপ দিয়ে অপহরণ, মধ্যপ্রদের নওগাঁও থেকে গ্রেপ্তার অভিযুক্ত

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ জানুয়ারি: ফেসবুকে পরিচয় হওয়া এক কিশোরীকে সঙ্গীত শিল্পী করার টোপ দিয়ে অপহরণ করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে মধ্যপ্রদের নওগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। ধৃত ব্যক্তির নাম পরেশ ভাই রাঠোর। বাড়ি গুজরাটের রাজকোট জেলার গন্দোল এলাকায়।

জানাগিয়েছে, গত ১০ জানুয়ারি হেমতাবাদের ভারতপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে রায়গঞ্জের বিন্দোল এলাকা থেকে সঙ্গীত শিল্পী করার টোপ দিয়ে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত পরেশ ভাই রাঠোর বলে অভিযোগ। এরপর হেমতাবাদ থানার ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ জমা পড়তেই ওই কিশোরীর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

গোপন সূত্রের খবর পেয়ে, ১৫ জানুয়ারি মধ্যপ্রদেশের নওগাঁও থানা এলাকা থেকে ওই কিশোরী ও অভিযুক্তকে আটক করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার রায়গঞ্জ আদালতে পেশ করা হয়।

হেমতাবাদ থানার পুলিশ জানিয়েছে, ফেসবুকের মাধ্যমে গুজরাটের বাসিন্দা পরেশের সাথে পরিচয় হয় ভরতপুরের ওই কিশোরীর। এরপর থেকেই তাকে সঙ্গত শিল্পী করে দেওয়ার টোপ দেয় অভিযুক্ত। এরপর গত ১০ জানুয়ারি বিন্দোল এলাকা থেকে ওই কিশোরীকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। যদিও পালিয়েও শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পরে অভিযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *