কালিয়াগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ জানুয়ারি: গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার রাতে কালিয়াগঞ্জের তরঙ্গপুরের বড়াল এলাকায় চান্দন পাশমান নামে ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র সহ ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *