নৈহাটিতে চলন্ত বাসে হঠাৎ দাউ দাউ করে আগুন, বরাত জোরে প্রাণে বাঁচলেন ড্রাইভার ও খালাসি

আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ ডিসেম্বর: চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল নৈহাটিতে। মঙ্গলবার ভোর রাতে নৈহাটির ঘোষপাড়া রোডের উপর দাউ দাউ করে জ্বলতে দেখা গেল বাসটিকে।

কল্যাণীর দিক থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল বাসটি। ভোর রাতে ড্রাইভার, খালাসি ছাড়া আর কেউ ছিল না বাসটিতে। হঠাৎ চলন্ত অবস্থায় বাসে আগুন লেগে যায়। সেই সময় বাসটি জ্বলতে জ্বলতে এসে দাঁড়ায় নৈহাটির গরুর ফাঁড়ির রাজ বন্দিপুর মোড়ের সামনে। গাড়িটি কোনও রকমে দাঁড় করিয়ে, গাড়িটি ফেলে পালিয়ে যায় ড্রাইভার ও খালাসি। সেই সময় রাস্তার পাশের শুয়ে থাকা কিছু রিক্সা চালক ঘটনা দেখে চিৎকার করলে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। এই ভয়ঙ্কর ঘটনার খবর দেওয়া হয় দমকলে। ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার আগুন আয়ত্ত্বে আনে।

মূলত শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান করা হয়েছে। ওই জ্বলন্ত বাসটির পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়িতেও আগুন লেগে যায়। প্রতক্ষ্যদর্শীদের বক্তব্য, “এক ভয়ঙ্কর ঘটনা ঘটার থেকে বেঁচে গেছে যাত্রীরা। বাসে যদি কোনও যাত্রী থাকতো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *