আমাদের ভারত, মালদা, ৪ ডিসেম্বর: চোরাই মোটর বাইক সহ দুইজন পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতরা হল কামাল হোসেন (২২), বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর এলাকায় ও আরমান সেখ (২৩),বাড়ি গোপালগঞ্জের সাহাবাজপুরে।

ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান, বিগত কয়েক মাস আগে মালদা জেলার মেডিকেল কলেজ, জেলা আদালত সহ বিভিন্ন জায়গা থেকে এ ধরনের মোটর বাইকগুলি চুরি হয়ে যায়। এরপর পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নির্দেশ মতো আমরা তদন্তে নেমে প্রথমে ইংরেজবাজার থানা এলাকা থেকে কামাল হোসেনকে গ্রেপ্তার করি। তার মাধ্যমেই গোলামগঞ্জের শাহবাজপুর এলাকা থেকে আরমান শেখকে গ্রেপ্তার করি। সেখান থেকেই এই আটটি মোটরবাইক উদ্ধার করি। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

