চন্দ্রকোনার দরখোলা এলাকায় আবর্জনা ফেলায় ছড়াচ্ছে দুর্গন্ধ, সমস্যায় এলাকার মানুষ

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই:
রামজীবনপুর পুরসভা এলাকার প্রতিদিন সংগ্রহ করা আবর্জনা ফেলা হচ্ছে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের দরখোলা এলাকায়। দীর্ঘদিন ধরে এই কাজ চলছে। যার ফলে দরখোলা এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই সঙ্গে এই সব আবর্জনা টেনে চার দিকে ছড়াচ্ছে কুকুর ও গবাদি পশুরা। তাতে সমস্যা আরও বাড়ছে। আর এতে সমস্যায় পড়ছেন দারখোলা এলাকার সাধারণ মানুষ। তাদের দাবি ইতিমধ্যেই যেন এর একটা সুরাহা করা হয়।

ডাম্পিং গাউন তৈরির প্রসেসিং চলছে, অস্থায়ীভাবে এখন আবর্জনাগুলি ফেলা হচ্ছে। জমি জটের জন্য সমস্যার সমাধান করতে পারছে না পৌরসভা জমির জল মিটে গেলে এই সমস্যার সমাধান হবে বলে জানালেন রামজীবন পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *