নন্দীগ্রামের তিন দাপুটে তৃণমূল নেতার নামে জারি গ্রেফতারি পরোয়ানা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ জুলাই: নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় এবার চাঞ্চল্যকর মোড়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে নন্দীগ্রামের দাপুটে তিন তৃণমূল নেতার বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। সোমবার ভোট পরবর্তী হিংসার তদন্তের স্বার্থে নন্দীগ্রামের তিন তৃণমূল নেতা আবু তাহের, শেখ খুশনবি, শেখ আমানুল্লাকে হলদিয়ায় ডেকে পাঠায় সিবিআই। সেখানে হাজিরা এড়িয়ে যান এই তিন তৃণমূল নেতা। এরপর সিবিআইয়ের করা মামলায় হলদিয়া মহাকুমা আদালত এই তিন তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল।

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুন হয়। সেই ঘটনায় সিবিআই তদন্তের স্বার্থে এই তিন তৃণমূল নেতাকে ডেকে পাঠায়। সেই ডাকে সাড়া না দেওয়াতেই গ্রেফতারি পরোয়ানা জারি করল হলদিয়া মহকুমা আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *