ভগবানপুরে রাস্তা থেকে তুলে নিয়ে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ নভেম্বর : ভগবানপুরে বিজেপি কর্মী শম্ভু মাইতিকে অপহরণ করে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে তুলে নিয়ে গিয়ে মারধর করে ফেলে রেখে যায় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ। পরে উদ্ধার করে ভগবানপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে আজ ভোরে সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। তমলুক জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিজেপি সূত্রে জানা গেছে চন্দন মাইতি ভগবানপুর ব্লকের মোহাম্মদপুর ১নম্বর অঞ্চলের মোহাম্মদপুর গ্রামের শক্তি কেন্দ্রের প্রমুখ ছিলেন।

বিজেপির অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাস্তা থেকে রাতে তুলে নিয়ে যায় চন্দন মাইতিকে।
তিনি চন্ডিপুর বিধানসভার ভাগবানপুর ১ ব্লকের মহম্মদপুর ১ অঞ্চলের শক্তিকেন্দ্র প্রমুখ ছিলেন। দুষ্কৃতিরা তাঁকে দেড়িয়া দীঘি নান্টুর কলেজের কাছে কেলেঘাই নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তাঁকে ভয়ানাক মারধর করে ফেলে দিয়ে যায়। ভগবানপুর থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আহত বিজেপি কর্মীকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ ভোরে তমলুক জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য এই ঘটনার সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে। এই ঘটনায় চন্ডিপুর ও ভগবানপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *