Forest Minister, Jhargram, টাইগার সাফারি চালু হলে পর্যটনের হাত ধরে আর্থিক সমৃদ্ধি আসবে ঝাড়গ্রামে, দাবি বন মন্ত্রী মনোজ কুমার ওঁরাও- এর

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ সেপ্টেম্বর: ‘টাইগার সাফারি চালু হলে পর্যটনের হাত ধরে আর্থিক সমৃদ্ধি আসবে ঝাড়গ্রামে’। বুধবার ঝাড়গ্রাম পরিদর্শনে এসে বললেন রাজ্যের বন মন্ত্রী মনোজ কুমার ওঁরাও। রাজ্যে পালাবদলের পর এটাই মন্ত্রীর প্রথম ঝাড়গ্রাম পারিদর্শনে আসা। এদিন প্রথমে মন্ত্রী জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে পারিদর্শনে যান। সেখানের পরিকাঠামো ক্ষতিয়ে দেখেন তিনি। পার্কের উল্টো দিকের ২৬২ একর শাল জঙ্গলের মধ্যে টাইগার সাফারি গড়ে তোলার জন্য রাজ্য সরকার ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছিল রাজ্য বাজেটে। টাইগার সাফারি গড়ে তোলার জন্য জঙ্গলটিও পরিদর্শন করেন মন্ত্রী।

ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম টাইগার সাফারির গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন। তারাপর জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের বিশেষ গাড়িতে করে পুরো পার্ক ঘুরে দেখেন। বন মন্ত্রীর সঙ্গে ছিলেন, কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কু, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু, জেলা বিজেপির সভাপতি তুফান মাহাত ছাড়াও বন দপ্তরের আধিকারিকরা।

পরিদর্শনের শেষে ঝাড়গ্রামের জেলা শাসকের কার্যলয়ে একটি বৈঠকেও যোগদেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *