Taslima, Muslim, পাইলট মুসলমান হলে ফ্লাইটে যেতেই তো ভয় লাগবে! কে কেন বললেন এমন কথা?

আমাদের ভারত, ৬ অক্টোবর: ফ্লাই দুবাইয়ের কান্ড নিয়ে বিস্ফোরক বক্তব্য তসলিমা নাসরিনের। সোশ্যাল মিডিয়ায় ইসলামী কট্টরপন্থা নিয়ে বার বার সরব হয়েছেন তিনি। এবার ফ্লাই দুবাইয়ের ঘটনাতেও একই সরব হয়েছেন। মঙ্গলবার সকাল থেকেই তার সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা।

বিতর্কিত লেখিকা হিসেবেই তাসলিমার জনপ্রিয়তা। সপাটে জবাব দিতেই দেখা গেছে তাঁকে বারবার। ফ্লাই দুবাইয়ের ঘটনা সম্পর্কে করা মন্তব্যে নিজের মনের কথা স্পষ্ট ভাবে বলতে দেখা গিয়েছে তাকে। তিনি লিখেছেন, “এখন তো পাইলট মুসলমান হলে সেই ফ্লাইটে যেতেই ভয় লাগবে।”

সম্প্রতি ফ্লাই দুবাই কাণ্ড নিয়ে শোরগোল পড়েছে গোটা বিশ্বে। আরো একটা ৯/১১-র ছায়া দেখতে পেয়েছেন অনেকেই। ভারতীয় পাইলট স্মিথ মচ্ছরের উপর আক্রমণ শানিয়েছিল ফ্লাই দুবাই বিমানের কো পাইলট এবং ওমানের নাগরিক হামাম আল- হামামি। সংযুক্ত আরব আমিরশাহীর তদন্তকারী দল ইতিমধ্যে এই ঘটনাকে জঙ্গি নাশকতা বলে উল্লেখ করেছে। সংবাদমাধ্যম সূত্রে তথ্যে উঠে এসেছে হামাম উগ্র কট্টরপন্থায় বিশ্বাসী। নিজের দেশেই সে উড়ান থেকে নিষিদ্ধ। কিন্তু
এরপরেও সে কী করে বিমান চালানোর সুযোগ পেল তা নিয়েই প্রশ্ন উঠেছে।

সূত্রের দাবি, বিমানটি হাইজ্যাক করে ভয়ানক নাশকতা চালানোর ছক ছিল হামামের। যা স্মিথের সাহসিকতার কাছে ব্যর্থ হয়। পাশাপাশি বিমান যাত্রীদের সাহসিকতাও প্রশংসিত হয়েছে।

কিন্তু এই ঘটনা বহু প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে হামামের মত ব্যক্তিদের নিজের দেশে বিমান চালানোর অধিকার পায়নি। তাকে পাইলটের ভূমিকায় রাখার সময় কেন আরো সচেতন হলো না ইজরায়েল। ভবিষ্যতে এই ধরনের সমস্যা ফের হলে তখন যদি রোখা না যায়? তাহলে কী ভয়ংকর পরিস্থিতি হতে পারে তা ভেবে শিওরে উঠেছেন অনেকেই। দাবি করেছেন আরো সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে।

বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত তসলিমা ইসলাম কট্টরপন্থার বিরুদ্ধে সরব হয়েছেন। গত সপ্তাহেই পর্তুগালে পাশ হয়েছে বোরখা নিষিদ্ধ বিল। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় লেখিকা তসলিমা। তিনি লিখেছেন, গোটা পৃথিবীতে বোরখা, নাকাব নিষিদ্ধ করা হোক। এরপর ফ্লাইট দুবাই কাণ্ডেও সোশ্যাল মিডিয়ার পোস্ট করে করে সরব হলেন ইসলামি কট্টরপন্থার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *